সিলেটে শনিবার অন্তত পাঁচ থেকে ছয়বার ভূমিকম্প অনুভূত হওয়ার পর দুটি ৬ তলা ভবন হেলে পড়েছে। নগরের পাঠানটুলা দর্জিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তারা ভবন দুটি পরিদর্শন করেছেন।

এসময় তারা ভবনের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার ভূমিকম্পের ঝাঁকুনিতে পাঠানটুলা দর্জিপাড়া এলাকার ব্লক সি এর ১৬ ও ব্লক ৩ এর ৩ নম্বর বাসা হেলে পড়ার খবর পাওয়া যায়। বাসা দুটি ৬ তলা বিশিষ্ট।

খবর পেয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিসিকের প্রকৌশলী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় ভবন দুটির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটের সময় প্রথম ভূমিকম্পটি অনুভব হয়। এ কম্পনের রেশ কাটতে না কাটতেই ১০টা ৫০ মিনিটে ফের কেঁপে ওঠে সিলেট। এরপর সকাল সাড়ে ১১ টায় ও ১১ টা ৩৪ মিনিটে দুটি ভূ-কম্পন অনুভূত হলে সিলেটজুড়ে মানুষের মাঝে আতঙ্ক দেখা দেয়। তবে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *