সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন হচ্ছে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায়। সিলেট নগরীর উপশহর আই ব্লক মাঠে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আশ্বাস প্রদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট- ১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান সফলের লক্ষ্যে সবার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন বাণিজ্য মেলা কর্তৃপক্ষ । বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *