মৌলভীবাজার রাজনগরের ময়নাবাজার এলাকায় দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মহাশস্ত্র নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দাশটিলা গ্রামের বাছিত মিয়ার ছেলে অটোরিকশাচালক রাজু মিয়া (২০) ও কুদ্দুস মিয়ার ছেলে সোহেল মিয়া (২২) এবং নাঈম আহমদ ফাহিম (২০) নামের আরেকজন।

আহতরা হলেন- দাশটিলা গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী সেনাই বেগম (৫০), তার দুই মেয়ে রিমা বেগম (১৫) ও পিমা বেগম (১২) এবং আরও একজন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজনগর থানার ওসি আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *