বানিয়াচংয়ে শ্বশুরালয়ে বেড়াতে এসে দু’পক্ষের ঝগড়া থামাতে গিয়ে হামলায় জামাতা নিহত হয়েছেন। বুধবার উপজেলা সদরের উত্তর পূর্ব ইউনিয়নের আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম নজরুল ইসলাম (৩২)। তিনি ওই গ্রামের ছালেক মিয়ার মেয়ের জামাই ও আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের আব্দুল মোনাফের ছেলে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বুধবার বিকালে আদর্শ গ্রামের বাসিন্দা মোস্তাক মিয়া ও আলমগীর মিয়ার পরিবারের মধ্যে কলহ হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে নজল ইসলাম তাদের থামাতে যান। তখন মাথায় আঘাত পেয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে অচেতন অবস্থায় সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে উভয়পক্ষের লোকজন আত্মগোপন করেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *