সিলেট নগরীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতসহ ৭ দাবিতে বৃহস্পতিবার নগরীর আম্বরখানা-সুবিদবাজার সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় শিবির নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা দেখা গেছে। মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবিরের দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম।

এদিকে মিছিল শেষে নগরীর রাজারগলি এলাকা থেকে শিবিরের ৩ কর্মীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক সুমন চৌধুরী।

আটক ৩ জন হচ্ছেন- আলমগীর হোসেন, রেজউল কিবরিয়া ও তালহা বিন আলমগীর।

শিবিরের সিলেট মহানগর শাখার সভাপতি সিদ্দিক আহমদের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দেশ ও জাতি ইতিহাসের চরম এক ক্রান্তিকাল অতিবাহিত করছে। জাতির এই কঠিন সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষেরর ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রশিবির ঘরে বসে থাকতে পারেনা।

তারা আরও বলেন, অবিলম্বে সরকারকে ছাত্রশিবির ঘোষিত ৭ দফা দাবি মেনে নিতে হবে।

বিক্ষোভ মিছিলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি), জেলা পশ্চিম, জেলা পূর্ব, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলা শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *