সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের ওপার থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে পাহাড়ি গর্তে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম শামিম মিয়া (১৮)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা পশ্চিম পাড়ার তাহের মিয়ার ছেলে।

জানা যায়, শুক্রবার ভোর রাতে তাহিরপুর সীমান্তের মেইন পিলার ৯৭ এর ৩ এস এবং ৪ এসের লাকমা পাহাড়ি চড়া দিয়ে ৫ থেকে ৭ জনের একটি গ্রুপ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে কয়লা আনার জন্য। এ সময় তারা সীমান্ত রেখা থেকে প্রায় আড়াই কিলোমিটার ভিতরে লেবুয়া নামক একটি পাহাড়ি গর্তে ডুকে কয়লা উত্তোলনের জন্য। হঠাৎ উপর থেকে পাথর ভেঙে গর্তে পড়লে সঙ্গে থাকা সবাই উপরে উঠতে পারলেও শামিম আটকা পড়ে। পরে সকাল ৯ টার দিকে শামিমের সঙ্গে থাকা একই গ্রামের কাঁচা মিয়ার ছেলে সবুজ মিয়া বাড়িতে এসে ঘটনাটি সবাইকে জানান। সকাল ১০ টার দিকে সবুজ মিয়াসহ নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে গর্তের ভিতর থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন ।

বালিয়াঘাট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হান্নান বলেন, বিজিবি চোখ ফাঁকি দিয়ে ওপারে গিয়ে গর্তের মধ্যে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। সকাল ১০টার দিকে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ বাড়িতে নিয়ে এসেছে।

তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। আমি সদ্য এ থানায় যোগদান করেছি। আমার থানা এলাকায় কোন ধরনের চোরাচালানকে প্রশ্রয় দেওয়া হবেনা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *