সিলেট জেলা আইনজীবী সমিতির সার্বিক সহযোগিতা চাইলেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে সমিতির সকল সদস্যের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন-সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট পিপি নিজাম উদ্দিন, মহানগর আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজ রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ.কে.এম সমিউল আলম, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ, সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম এহিয়া চৌধুরী সুহেল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এডভোকেট খোকন কুমার দত্ত, সিলেট ‘ল’ কলেজের সাবেক ভিপি এডভোকেট মোস্তফা শাহীন, এডভোকেট শামসুজ্জামান জামান, এডভোকেট ফখরুল ইসলাম, এডভোকেট অরুপ শ্যাম বাপ্পি, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব,এডভোকেট আব্দুল মতিন প্রমূখ।

এসময় তিনি উপস্থিত আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং আগামী সিলেট সিটি কর্পোরেশ নির্বাচনে সকলের সহযোগিতা চান। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *