বিজিবি’র সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন পৃথক অভিযানে ভারতীয় রয়্যাল এনফিল্ড ও মাদকদ্রব্যসহ প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।

বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত বুধবার ও বৃহস্পতিবার (৪ ও ৫ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট, লালাখাল, লোভাছড়া এবং সোনাপুর বিওপি’র পৃথক আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২ হাজার কেজি ভারতীয় চিনির গুড়া, ৩৫৮০ কেজি ভারতীয় চিনি, ১০০ কেজি ভারতীয় নিম্নমানের তাল মিছরি, ১টি ভারতীয় রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল, ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭২ টি কাতান শাড়ী, ৯ টি কম্বল এবং চোরাচালানকাজে ব্যবহৃত ১টি বড় টাকা ট্রাক আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৩ লক্ষ ২৯ হাজার টাকা।

আরো জানা যায়, গত (১-৩ ডিসেম্বর) জৈন্তাপুর, সুরাইঘাট, ডোনা, লোভাছড়া ও সোনারখেওর বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৬,৩০০ কেজি ভারতীয় চিনি, ৫৪ টি শাড়ি, ১২ টি কম্বল, ৯টি মহিষ, ৫০৬ পিস কাশ্মীরি রুমাল, ১৬০ কেজি নিম্নমানের চা-পাতা, ১টি পালসার মোটর সাইকেল এবং ০১ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২৯ লক্ষ ৯৮ হাজার ২০০ টাকা। আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৯৩ লক্ষ ২৭ হাজার ২০০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক এ তথ্য নিশ্চিত করে বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযানসমূহ পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালের নিষ্পত্তির ব্যাপারে বিধি মোতাবেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *