সুনামগঞ্জের শান্তিগঞ্জে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দাদি-নাতনি নিহত হয়েছেন। শুক্রবার (৫ এপ্রিল) রাত ১০টা দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিরাই উপজেলার তলবাউশি গ্রামের বাসিন্দা শামসুন্নাহার বেগম (৬৫) ও একই গ্রামের বাসিন্দা জান্নাত (১৩)। সম্পর্কে তারা দাদি-নাতনি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সুনামগঞ্জ থেকে মোটরসাইকেলে দিরাই উপজেলায় যাচ্ছিলেন শামসুন্নাহার ও জান্নাত। পথিমধ্যে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। এসময় মোটরসাইকেলটিতে চারজন আরোহী ছিলেন। একপর্যায়ে জয়কলস ইউনিয়নের গাগলী এলাকার সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন শামসুন্নাহার বেগম।

মোটরসাইকেলের থাকা অন্য আরোহীদের উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জান্নাতের মৃত্যু হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মূলত এক মোটরসাইকেলে চারজন আরোহী থাকায় সেটি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারায় এবং ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলে থাকা দুজন নিহত হয়েছেন। আহত অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *