সিলেট মহানগরীতে এক ব্যক্তির ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ও ধারালো চাকু জব্দ করেছে পুলিশ। তবে ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. রাশেদ (৩৬) ও মো. নেছার (৩৫)। তারা জালালাবাদ থানার ধন্ডারচর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট (সোমবার) দুপুরে নগরীর এয়ারপোর্ট থানাধীন ফাজিলচিশত এলাকায় ছিনতাইয়ের এই ঘটনাটি ঘটে।

মঙ্গলবার (১০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেটে মহানগর পুলিশ (এসএমপি) এই তথ্যটি নিশ্চিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, ‘সিলেট আখালিয়া এলাকার বাসিন্দা আব্দুন নুর গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ফাজিলচিশত এলাকা দিয়ে যাওয়ার সময় ৩ জন ছিনতাইকারী তার পথরোধ করেন। ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে ভয় দেখিয়ে আব্দুন নুরের সঙ্গে থাকা ৫ লাখ টাকা ছিনতাই করে নিয়া যায়। পরদিন (৯ আগস্ট) এ বিষয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন আব্দুন নুর।

মামলার পর এয়ারপোর্ট থানা পুলিশ সিলেটের জালালাবাদ থানাধীন সোনাতলা এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করে ৩ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড আবেদনের শুনানি বৃহস্পতিবার (১১ আগস্ট) অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *