বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব,সিলেট মহানগরীর ছড়ারপার এলাকার বাসিন্দা অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এর মা আয়শা মাহতাব এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
ক্লাব সভাপতি মুহিত চৌধুরী,সাধারন সম্পাদক মকসুদ আহমদ মকসুদ এক শোক বার্তায় মহান আল্লাহর কাছে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি নেতৃবৃন্দ আন্তরিক সমবেদনা জানান।
উল্লেখ্য যে অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এর মা আয়শা মাহতাব বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে ঢাকার বনানীস্থ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামায আজ বৃহস্পতিবার বাদ এশা ঢাকার বনানী কবরস্থান সংলগ্ন জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *