সিলেটের বিশ্বনাথে নাম্বার বিহীন ট্রাক ও ট্রাক চালকসহ ৭০বস্তা ভারতীয় চিনি আটক করেছে থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (৪জানুয়ারি) ভোরে পৌরসভার জানাইয়া রাস্তার গেটের সামন থেকে এই ট্রাক ও ট্রাক চালকসহ চিনি আটক করা হয়।

আটককৃত চালক হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকার লস্করপুর গ্রামের ইদ্রিছ আলীর ছেলে মুছলেহ উদ্দিন (২৬)।

এ ঘটনায় থানার এএসআই আবু ছালেহ মূছা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-(১)। আর এই মামলা আসামি করে ট্রাক চালককে আাদালতে প্রেরন করা হয়েছে। আর ট্রাকটি থানায় জব্দ রয়েছে।

বিশ্বনাথ থানার ওসি(তদন্ত) আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *