সিলেট মহানগরের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে চার নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) আম্বরখানা হোটেল নুরানী ও হোটেল আলীবাবা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-মোঃ ফয়ছল আহমদ (২২), ওয়াহিদুল হাসান (৩২), মোছাঃ শাপলা বেগম (২৩) ও মোছাঃ শাহীনা আক্তার সীমা (৩৩)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইমলাম এক বিজ্ঞপ্তিতে জানান, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *