হবিগঞ্জের বাহুবল থেকে এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর অধিনস্থ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল। সোমবার রাত পৌণে ৮টায় বাহুবলের মিরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত লাল মিয়া (৩৯) হবিগঞ্জ সদর থানার শায়েস্তানগর গ্রামের সৈয়দ গেদু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হবিগঞ্জ থানায় ১৮ জানুয়ারি পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় একটিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ আগস্টের পর বিগত সরকার পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় দেশে ডাকাতি বৃদ্ধি পায়। এর অংশ হিসেবে সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলেও ডাকাতির হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে ডাকাত সর্দার লাল মিয়াকে গ্রেপ্তার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *