সিলেট মহানগরীর কাজিরবাজার ব্রিজের উপর মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নির্মল সরকার (৩০) নামের একজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত (২৪ সেপ্টেম্বর) সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নির্মল হবিগঞ্জ জেলার মাধবপুর থানার দূর্গাপুর গ্রমের সুকলাল সরকারের ছেলে। তিরি আম্বরখানায় একটি ফার্মেসিতে স্টাফ হিসেবে কাজ করতেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে কাজিবাজার ব্রিজের উপর দক্ষিণ সুরমা যাওয়ার লেনে মোটরসাইকেল আরোহী হেদায়েত উল্লাহ আমিন (২৯) এবং বাইসাইকেল আরোহী নির্মল সরকারের (৩০) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুইজনেই গুরুতর আহত হন।

পরে পথচারীরা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাইসাইকেল আরোহী নির্মল সরকারকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, মোটরসাইকেল আরোহী হেদায়েত উল্লাহ আমিন (২৯) মুমূর্ষু অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *