মৌলভীবাজারের রাজনগরে জমি সংক্রান্ত বিরোধে আপন দুই ভাই খু’ন হয়েছেন। এঘটনায় তিন জনকে আ’ট’ক করেছে পু’লিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে রাজনগর উপজে’লার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, জুমা’র নামাজের পর পুর্ব শত্রুতার জের ধরে কথা কা’টাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সং’ঘর্ষবাঁধে। এসময় উভ’য় পক্ষ দেশীয় অ’স্ত্রসস্ত্রে নিয়ে তুলাপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর সং’ঘর্ষে লিপ্ত হয়। সং’ঘর্ষ চলাকালে প্রতিপক্ষের চু’রিকাঘাতে মা’রাত্মক আ’হত হন দুই ভাই হেলাল মিয়া (৪০) ও কাজল মিয়া (২৫)। আ’হতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃ’ত ঘোষণা করেন।

রাজনগর থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) বিনয় ভুষন রায় এ প্রতিবেদককে বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সং’ঘর্ষে ২ ভাই নি’হত হয়েছেন। এই ঘটনায় জ’ড়িত অ’ভিযোগে ৩ জনকে আ’ট’ক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *