চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে জহুর আলীর লাশ হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বাল্লা সীমান্তের নোম্যান্সল্যান্ডে নিহতের ছেলে অলি হাসানের কাছে ত্রিপুরার খোয়াই থানা পুলিশ ও বিএসএফ লাশ হস্তান্তর করে।

এ সময় বাল্লা বিজিবি কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম, চুনারুঘাট থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম এবং ত্রিপুরার খোয়াই বিএসএফ কোম্পানি কমান্ডার পুরনেন্দু ও খোয়াই থানার ইন্সপেক্টর শুভেন্দু দেববরমা, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলার গাজীপুর ইউনিয়নের পশিম ডুলনা গ্রামের মুনসুব উল্লার ছেলে জহুর আলী গত শনিবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রোববার সকালে ত্রিপুরার খোয়াই মহকুমার গৌড়নগর এলাকায় তার লাশ পাওয়া যায়। পরে বিএসএফ তার লাশ উদ্ধার করে খোয়াই পুলিশের কাছে হস্তান্তর করে।

বৃহস্পতিবার দুপরে খোয়াই হাসপাতালে নিহতের ময়নাতদনে্তর পর বিকালে বাল্লা সীমানে্ত তার লাশ হস্তান্তর করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *