সুনামগঞ্জে ৩৪ বোতল বিদেশী মদ ও বিয়ারসহ ১ জনকে আটক করেছে র‍্যাব-৯।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বুধবার রাতে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত জালাল মিয়া (২৪) সুনামগঞ্জ জেলার জাহাঙ্গীরনগর ইউপির বড়ইতলা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

এ নিশ্চিত করে র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মশিউর রহমান সোহেল জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর মাধ্যমে ব্যক্তি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *