সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৬৯ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের টহল দল।

শুক্রবার (১০ জানুয়ারী) সিলেটের পান্থুমাই, তামাবিল, নোয়াকোট, সংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি, প্রতাপপুর, লবিয়া, পাথর কোয়ারি ও সুনামগঞ্জের বাংলাবাজার বিওপির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, কমলা, থান কাপড়, শীতের কম্বল, জিরা, চকলেট, বিড়ি, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ জব্দ করা হয়। এসময় চোরাচালানকৃত পণ্য পরিবহনে ব্যবহৃত কয়েকটি নৌকা আটক করা হয়।

আটককৃত পণ্যের বাজার মূল্য প্রায় ৬৯ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত ও চোরাকারবার বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *