হবিগঞ্জের চুনারুঘাটে বিষপানে রোজিনা আক্তার (২৪) নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

রোজিনা আক্তার উপজেলার মিরাশি গ্রামের সুরুজ আলীর স্ত্রী।

বুধবার বিকালে পারিবারিক কলহের জের ধরে বিষপান করেন রোজিনা। পরিবারের সদস্যগণ তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ রোজিনার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরণ করেছে।

রোজিনার আত্মহত্যার তথ্য নিশ্চিত করেছে থানা পুলিশ। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *