সিলেটে ছিনতাকারীদের অস্ত্রের আঘাতে গোবিন্দ তালুকদার (৩৫) নামে এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন।
বৃহস্পতিবার (১ জুন) ভোরে ধোপাদিঘিরপাড়স্থ শিশু পার্কের সামনে এ ঘটনা ঘটে।
নিহত গোবিন্দ শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়গাঁও এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে সিলেটের আখালিয়া নতুন বাজারে বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সোবাহানিঘাট পুলিশ ফাঁড়ির এসআই মঞ্জু।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে আখালিয়া নতুন বাজার থেকে সোবানিঘাট পাইকারি সবজির বাজার থেকে সবজি আনতে যাওয়ার পথে ধোপাদিঘির পার শিশু পার্কের সামনে ছিনতাইকারীরা তাকে আটক করে। এক পর্যায়ে তাকে ছুরি দিয়ে বুকে আঘাত করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে যায়। তাৎক্ষণিকভাবে পথচারীরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
