আগামী ২৯ মে বিয়ানীবাজার উপজেলা পরিষদ এর নির্বাচন আর নির্বাচন কে ঘিরে সর্বত্র চলছে নানান আলোচনা সমালোচনা আর গুঞ্জন কে হচ্ছেন বিজয়ের মালা পড়ে বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান গ্রামের ঐক্য, সম্প্রদায়ের দোহাই, পরিবর্তন, উন্নয়ন জনবান্ধব উপজেলা পরিষদ গঠনের জন্য ভোটার দের প্রতি নানান আহবান আর প্রতিশ্রুতি দিয়ে চলছে শেষ নির্বাচনের প্রচারনা, ভোটের বাকি মাত্র ২ দিন। শেষ সময়ে বিরামহীন নির্ঘুম প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। যেন দম ফেলার ফুরসত নেই প্রার্থী ও সমর্থকদের। বিএনপি জামায়াত নির্বাচনে অংশ নেয়নি এই নির্বাচনে সেই সুবাধে আওয়ামী লীগের মাঝে প্রার্থী একাদিক সিনিয়র ও বর্তমান পদধারী নেতারা নির্বাচনে প্রার্থী হয়েছেন।

টাকার ছড়াছড়ি ও এমন কি বিগত উপজেলা নির্বাচনে টেবিল কাস্ট এসব নানা কথা চিন্তা করে ভোটাররাও কষছেন নানা হিসাব-নিকাশ। ভোটাররা জানিয়েছেন প্রার্থীর ব্যক্তিত্ব যোগ্যতা ও জনপ্রিয়তা ঐক্যের দুহাই ও সাম্প্রদায়িক মত বিরুদ্ধের উর্ধে উঠেই যাচাই করে তারা ভোট দেবেন। পাড়া মহল্লা আর চার স্টল থেকে শুরু করে চলছে সর্বত্র আলোচনা কে হচ্ছেন বিয়ানীবাজর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আর চেয়ারে বসবেন কে জৈনক ব্যাক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেল ভোট আর আগের মত নেই এখন টাকার খেলা টকায় ভোট বিক্রি হয়ে যার ভোট দিতে মানুষ আর আনন্দ পায় না দিনে ভোটের এক হিসাব থাকে আর রাতে এক হিসাব কারেন্ট চলে গেলে ভোটের ফলাফল পরিবর্তন হয়ে যায় তাই আর এবার ভোটে যাবোনা।

আগামী ২৯ মে সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪র্থমুখী লড়াইয়ের আশংকার কথা জানিয়েছেন ভোটার ও স্থানীয় তৃণমুলের আওয়ামীলীগের নেতা কর্মীরা । মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আওয়ামী লীগের তিন নেতা।

তারা হলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান (টেলিফোন), সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল (মোটরসাইকেল) ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব (হেলিকপ্টার)। (আনারস) নিয়ে বর্তমান ভাইসচেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, শেষ সময়ে আলোচনায় এগিয়ে আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান টেলিফোন প্রতীকের আতাউর রহমান খান।দলের শীর্ষ সিনিয়র নেতাদের সমর্থন আদায়ের পাশাপাশি কর্মী সমর্থক নিয়ে মূল লড়াইয়ে অনেকটা এগিয়ে রয়েছেন তিনি। এছাড়াও আলোচনায় রয়েছেন মোটরসাইকেল প্রতীকের দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল ও বর্তমান উপজেলা চেয়ারম্যান হেলিকপ্টার প্রতীকের আবুল কাশেম পল্লব।

অনেকের মতে, নানা হিসেব নিকেশের বেড়াজালে ভোটে চমক দেখাতে পারেন শালিক পাখি মার্কার গৌছ উদ্দিন। তিনি তরুণ ভোটারদের আলোচনায় রয়েছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল (মোটরসাইকেল), আবুল কাশেম পল্লব (হেলিকপ্টার), আতাউর রহমান খান (টেলিফোন), মোহাম্মদ জাকির হোসেন (কৈ মাছ), জামাল হোসেন (আনারস), আব্দুল বারী (দোয়াত কলম), গৌছ উদ্দিন (শালিক পাখি), সাংবাদিক প্রভাষক জহির উদ্দিন (ঘোড়া), বিগত ইউপি নির্বাচনে ধানের শীষ প্রতিকে নির্বাচনে পরাজিত জাকির হোসেন সুমন (কাপ পিরিছ) মার্কা। ভাইস চেয়ারম্যান পদে ৯জন প্রার্থী ও ৪জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন তারা হলেন সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল হক রুনু (বৈদ্যুতিক বাল্ব), খালেদুর রহমান (উড়োজাহাজ), আব্দুল্লাহ আল মামুন (বই), সুহেল আহমদ রাশেদ (চশমা), সাইদুল ইসলাম (মাইক), পলাশ আফজাল (তালা) জসিম উদ্দিন- (টিউবওয়েল) জামাল আহমদ- (টিয়া পাখি) নারী ভাইস চেয়ারম্যান পদে হাসিনা আক্তার- (হাস) জানাহারা বেগম- (কলস) জেসমিন নাহার- (ফুটবল) রোমানা আক্তার- (বৈদ্যুতিক পাখা) প্রতিক পেয়েছেন।

বিয়ানীবাজার উপজেলা নির্বাচনের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর, বিয়ানীবাজার উপজেলায় মোট ভোটার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৭২টি ভোট কেন্দ্রে বুথ সংখ্যা ৩৩৮ টি মোট ভোটার সংখ্যা এ উপজেলায় ১ লাখ ৩৬ হাজার ৭৮৮ জন। এর মধ্যে পুরুষ ৬৫ হাজার ০৭৭ জন। নারী ভোটার ৭১ হাজার ৪১১ জন রয়েছেন। তবে ভোটারের সংখ্যা এত বেশী হলেও কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন হবে, তা নিয়ে সংশয়ে আছেন প্রার্থীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *