সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, গণমানুষের ভালোবাসা ও আন্তরিকতায় আজ এতদূর আসতে পেরেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

তিনি সোমবার রাতে নগরীর তালতলাস্থ কার্যালয়ে সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের উদ্যোগে সংবর্ধনা প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক হোসেনের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের অর্থ সম্পাদক জয়দেব চক্রবর্তী জয়ন্ত, প্রচার সম্পাদক সোহেল আহমদ, কার্যকরি সদস্য মনিরুল হক, মো. কামাল উদ্দিন, জুনেদ আহমদ জয়নাল প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *